চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘যৌথ ঘোষণাপত্র’ গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
BRICS শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার কাজানে বুধবার অনুষ্ঠিত ১৬তম শীর্ষ সম্মেলনের পর ব্রিকস নেতৃবৃন্দ জাতিসংঘের সংস্কার থেকে চলমান বৈশ্বিক সংঘাতের বিস্তৃত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছেন।

ঘোষণাপত্রে মোট ১৩৪টি প্রবিধান অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে একটি জাতিসংঘের সংস্কার সংক্রান্ত।

ঘোষণায় বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ এর ব্যাপক সংস্কারের প্রতি ব্রিকসের সমর্থন আবারও নিশ্চিত করা হলো, যাতে এটিকে আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক, কার্যকর এবং দক্ষ করে তোলা যায়। বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব সম্প্রসারণও এর সঙ্গে জড়িত বলে ঘোষণাপত্রে বলা হয়।

Banglabid

ব্রিকস নেতারা বৈশ্বিক অর্থনীতিতে অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরূপ প্রভাবের বিষয়ে আরও গভীর উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন, এটি নেতিবাচকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তি, খাদ্য নিরাপত্তা প্রভাবিত করে এবং দারিদ্র্য বাড়ায়।

প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি ব্রিকস সদস্যরা জাতিসংঘকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছে। ঘোষণায় মধ্যপ্রাচ্য ও ইউক্রেনসহ বৈশ্বিক সংঘাতের ওপরও আলোকপাত করা হয়।

ঘোষণায় বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতা বৃদ্ধি এবং অব্যাহত সশস্ত্র সংঘাতের বিষয়ে আমরা উদ্বিগ্ন। ব্রিকস নেতারা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Reneta

গাজা উপত্যকায় চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান তারা।

নের্তৃবৃন্দ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করেন এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে প্রতি সমর্থন প্রকাশ করেন।

তারা একটি নতুন ব্রিকস বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছেন, যা ব্রিকস দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোতে বিনিয়োগের প্রবাহ বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিদ্যমান প্রাতিষ্ঠানিক অবকাঠামো ব্যবহার করবে।

এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের সাথে দেখা করেছেন। ইউক্রেনের সংঘাত অবসানে তার ব্রিকস মিত্রদের আহ্বানের পরিপ্রেক্ষিতে পুতিন রাশিয়ার কাজান শহরে গুতেরেসের মুখোমুখি হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬তম শীর্ষ সম্মেলনব্রিকস শীর্ষ সম্মেলনযৌথ ঘোষণাপত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে

পরবর্তী

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ১২১ মিলিয়ন ডলার অর্থায়ন

পরবর্তী
রোহিঙ্গা শরণার্থী মহিলার হাসিমুখে ছবি, ইউএসএআইডি ব্যানার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ১২১ মিলিয়ন ডলার অর্থায়ন

মাহফুজ আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সন্ত্রাসী সংগঠনের’ প্রচার নিয়ে সংবাদমাধ্যমকে যে বার্তা দিলেন মাহফুজ আলম

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT