বাংলাদেশ

চার দেশের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী চার দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী চার দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন, আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই  অবস্থানকালে সম্প্রতি তিনি চারটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল ২৪ আগস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার সাউথ আফ্রিকার জোহানেসবার্গে স্যান্ডটন কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা সুল্লুুহু, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দেশগুলোকে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ব্রিকস প্লাস সংলাপের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, উগান্ডার ভাইস-প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে এক ফটো সেশনেও অংশগ্রহণ করেন।  চারদিনের দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি ২৬ আগস্ট জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং ২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

বিষয়:আন্তোনিও গুতেরেস ইব্রাহিম রাইসি প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলন লুলা দা সিলভা শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…