চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা জানালেন আদনান সামির প্রথম স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা জানালেন আদনান সামির প্রথম স্ত্রী জেবা বখতিয়ার। জানালেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সব রকম চেষ্টাই করেছিলেন তিনি।

‘তেরা চেহেরা’, ‘লিফট কারাদে’-এর মতো জনপ্রিয় গান দিয়ে বলিউডের লাইমলাইটে আসেন আদনান সামি। তবে বলিউডে সফলতা পাওয়ার আগেই পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে ১৯৯৩ সালে বিয়ে করেন আদনান। জেবা বখতিয়ার নব্বইয়ের দশকের সফল ছবি ‘হিনা’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই তুমুল সাফল্য। তবে ওই একটি ছবির পর আর কোনও কাজই তেমন সফল হয়নি।

বিয়ের পর থেকেই আদনানের সঙ্গে জেবার দাম্পত্য ভালো চলছিল না। বিয়ের বছরই জন্ম নেয় তাদের পুত্র সন্তান আজান সামি। ছেলের জন্মের পর থেকে ধীরে ধীরে কাজ কমাতে শুরু করেন অভিনেত্রী, চেয়েছিলেন সংসার করতে। তবে সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় জেবার। বিচ্ছেদ হয়ে যায় আদনান ও জেবার।

এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জেবা বলেন, ‘আমি আমার ১৮ মাসের শিশুর অধিকারের জন্য লড়াই করেছি আদনানের সঙ্গে। একটা পাগলের মতো অবস্থা হয়ে যায় আমার। তবু কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমার জীবনের ওই সময়টাতে ফিরে তাকাতে চাই না। প্রায় ১৮ মাসের লড়াই শেষে ছেলেকে ফিরে পাই।’

ছেলে পাওয়ার পরে কাজের খোঁজে লন্ডনে যান জেবা। সেখানে বেশ কিছু টেলিভিশন শো-তে দেখা যায় তাকে। পরে অভিনেতা জাভেদ জাফরিকে বিয়ে করেন জেবা। তবে সেই বিয়েও টিকেনি।

অন্যদিকে জেবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আদনান। সেই সংসার টিকেনি। বর্তমানে তৃতীয় স্ত্রী রোয়া ফ্রায়াবির সঙ্গে সংসার করছেন আদনান সামি।
সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান সামি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT