জনপদ

মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত করছে প্রশাসন

শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও পুড়ে যাওয়া সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে, তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

 

বিষয়:মানিকগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…