চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে প্রভাসের ‘আদিপুরুষ’র টিজার, ভিএফএক্স নিয়ে সমালোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A
প্রভাসের 'আদিপুরুষ' সিনেমার টিজার ও ভিএফএক্স দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত তারকাবহুল সিনেমা ‘আদিপুরুষ’-এর প্রথম টিজার। ওম রাউত পরিচালিত এই ছবিতে ‘রামচন্দ্র’র ভূমিকায় প্রভাস, ‘সীতা’ কৃতি শ্যানন এবং ‘লঙ্কেশ’র চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার জুড়ে শুধু এই তিন তারকাকেই দেখা গিয়েছে। টিজার দেখে হতাশ দর্শক। ভিএফএক্সের কাজ একেবারেই মানসম্মত বলে মনে হয়নি তাদের।

টিজারে দেখা গেছে সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রাম। আর চারদিক থেকে তাকে ঘিরে ধরেছে শত্রুরা। তির-ধনুক নিয়ে তাদের সঙ্গে লড়াই করছেন তিনি। এর পরেই লঙ্কেশের আগমন। তার নীল চোখ, দশটি মাথার ঝলক দেখা গেছে টিজারে। আর দেখা গেছে লক্ষ্মণ এবং রামচন্দ্রের বানর সেনাদের। টিজারে রাম এবং সীতার রসায়নের ঝলকও দেখা গেছে।

টিজারটি উন্মোচিত হওয়ামাত্র দর্শক মহলে ঝড় ওঠেছে। কেউ কেউ প্রশংসা করলেও অধিকাংশই সমালোচনা করেছেন। প্রশ্ন উঠেছে এই সিনেমার ভিএফএক্সের কাজ নিয়ে। অনেকের মতে, সিনেমাটির ভিএফএক্স দেখে মনে হচ্ছে কম বাজেটের টিভি ড্রামা। তবে অনেকের মতে, সিনেমা দেখলেই বোঝা যাবে প্রকৃত কাজ কেমন হয়েছে।

Banglabid

‘আদিপুরুষ’ মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালাম এবং কন্নড় ভাষায় ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

সূত্র: নিউজ এইটিন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিপুরুষপ্রভাসভিএফএক্সসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT