বিনোদন

‘আদিপুরুষ’ নিয়ে উন্মাদনা, টিকেট বিক্রি হচ্ছে ২০০০ রুপিতে!

প্রাচীন যোদ্ধার পোশাক ও অস্ত্র সহ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিপুরুষের চরিত্রের এই ছবি একটি প্রাচীন যোদ্ধার পোশাক ও অস্ত্র সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকেটের এত চাহিদা যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হয়েছে এই সিনেমার টিকিট!

৪০০০ পর্দায় হিন্দিতে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। পাঁচ ভাষায় মোট ৬হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে এই ছবি। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন শুধু হিন্দিতেই ছবিটি আয় করবে ২৫-৩০ কোটি রুপি! তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের টিকেট বিক্রি হয়েছে ১ কোটি ১৩ লক্ষটি।

প্রথম দিনের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে ছবির টিকেট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকেট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকেট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকেট।

‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

বিষয়:আদিপুরুষ কৃতি শ্যানন তামিল তেলুগু প্রভাস বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…