কোয়ালিটি ছাড়া কোনো সিনেমা করতে চাই না: অধরা

A woman in a black dress leaning on a wooden railing outdoors with a blurred background. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রতারণা, জালিয়াতি, লোক ঠকানো মানুষদের ‘বাটপার’ বলা হয়। তাদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘বাটপার’। সেই ছবিতে চুক্তিবদ্ধ হলেন নায়িকা অধরা খান। বুধবার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অধরা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষের দিকে তিনি এই ছবির শুটিং হতে পারে।
‘বাটপার’ পরিচালনা করবেন শফিক হাসান। যিনি এর আগে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ধূমকেতু’ নামে দুটি ছবি বানিয়েছেন। পরে একাধিক ছবির ঘোষণা দিলেও সেগুলো হয়নি! তবে নায়িকা অধরা বলেন, ‘বাটপার’-এর জন্য আমাকে প্রডাকশন হাউজ লাবণী ফিল্মস থেকে যোগাযোগ করেছিল।
তিনি আরও বলেন, তাদের চিন্তাভাবনা ভালো লাগে। আমার বিশ্বাস ছবিটি ভালো হবে। আমিও মনোযোগ দিয়ে কাজটি করতে পারবো।
বাণিজ্যিক ধারার ছবি হবে বাটপার, পুরোপুরি বিনোধনধর্মী ভালো গল্প ও বাজেটের ছবি হবে। সেই চিন্তা থেকে বাটপার-এ যুক্ত হয়েছেন বলে জানালেন ‘নায়ক’ ছবির এই নায়িকা। তিনি বলেন, গল্পের উপজীব্য জেনেছি। ভালো লেগেছে। এতে নায়ক হবে থাকবেন সেটি পরিচালক জানাবেন।
সৈকত নাসিরের পরিচালনায় অধরার ‘সুলতানপুর’ ছবিটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে। কদিন এই ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করেছেন। জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি। জানালেন, শুক্রবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। সবমিলিয়ে আগামী বছরটা ভালো যাবে।
অধরা বলেন, এর মধ্যে কয়েকটি ছবিতে চুক্তি হয়েও ছেড়ে দিয়েছি। মনে হয়েছে এই কাজ করার চেয়ে না করা ভালো। আমি আসলে মিমিমাম কোয়ালিটি ছাড়া কোনো সিনেমা করতে চাই না। এটা ওটিটির ক্ষেত্রেও। তাছাড়া ব্যাটেবলে মিলছিল না বলে কয়েকমাস চুপচাপ ছিলাম। ঘোরাঘুরি করতাম। বিশ্বের নানান দেশের সিনেমা দেখতাম। নিজেকে প্রস্তুত করতাম।






