বাংলাদেশ

এডিসি হারুন এবার রংপুরে সংযুক্ত

রংপুরে যোগদান করেছেন এডিসি হারুন, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে যোগদানকারী পুলিশ কর্মকর্তা এডিসি হারুন, তিনি পুলিশ ইউনিফর্ম পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত এডিসি হারুন অর রশিদকে এবার রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার ১০ সেপ্টেম্বর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

বিষয়:এডিসি হারুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…