৭.৫ নয় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক, এডিবি’র পূর্ভাবাস ৫.২ এবং ৫.৩%
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদ ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আগের পূর্বাভাস ৭ দশমিক ১ শতাংশ থেকে সরে এসে এডিবি বলেছে, বৈশ্বিক সঙ্কটের ফলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে সর্বোচ্চ ৫ দশমিক ৩। আরেক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ^ব্যাংকের প্রায় একই রকম ধারণা। এক ঘণ্টার ব্যবধানে আলাদা সংবাদ সম্মেলনে বহুজাতিক সংস্থাটি বলেছে, এমন টালমাটাল অবস্থায় জিডিপি প্রবৃদ্ধি যদি ৫ দশমিক ২ শতাংশ হয়, তাও হবে অনেক বড় অর্জন। অবশ্য একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশই হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






