রাজনীতি

আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার হতে যাচ্ছেন আদম তমিজী হক

আদম তমিজী হক, বাংলাদেশি রাজনীতিবিদ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদম তমিজী হক, বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরা, পটভূমিতে কাঠের আসবাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আদম তমিজী হক।

এর আগে, গতকাল শনিবার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ব্যবসার টাকা মেরে দেওয়ার অভিযোগ করেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। সেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন এবং দেশের নাগরিকত্ব বর্জনের কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মাইরা দিয়া আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এ কারণে আমি এ দেশের নাগরিক থাকতে চাচ্ছি না। আমার ফ্যামিলির যদি কিছু হয়, আপনারা বুঝবেন কারা করছে।’ একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য দলকে ভোট দেওয়ার কথাও জানান।

২০১৭ সালে রাজনীতিতে সক্রিয় হন আদম তমিজী হক। এরপর আদম তমিজী হকের কর্মী-সমর্থকদের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সেখানে হক গ্রুপের খাবার সামগ্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করতে দেখা যেত। ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। সে সময় তাকে দল মনোনয়ন দেয়নি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।

বিষয়:হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…