চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিক দুই সিনেমার শুটিং করছেন বুবলী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
বিনোদন
A A

করোনায় সিনেমার অনেক শিল্পীর কাজ কমে গেলেও বুবলীর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা! গত কয়েকদিন ধরে হালের আলোচিত এ নায়িকা দৈনিক দুটি সিনেমার শুটিং করছেন!

বুবলীর শুটিং চলমান সিনেমা দুটি হচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘রিভেঞ্জ’। এই চিত্রনায়িকা জানান, সিনেমা দুটির কাজ শেষের দিকে। কষ্ট হলেও তিনি ‘ম্যানেজ’ করে শেষ করছেন।

সে কারণে দম ফেলার ফুসরত পাচ্ছেন না বলেও জানান শবনম বুবলী। কোনোদিন এফডিসিতে ‘লিডার’ সিনেমার শুটিং হলে পরদিন ‘রিভেঞ্জ’ এর শুটিং করেছেন। আবারও এমনও হয়েছে সকালে এক সিনেমার শুটিং করেছেন এবং বিকেলে আরেকটি করছেন।

গত পাঁচ বছরের ক্যারিয়ারে তিনি এমন ব্যস্ততার মুখোমুখি আগে হননি বলে জানালেন বুবলী।

তার কথা, কষ্ট হলেও ভালো লাগছে। যদিও আমি এমনভাবে আগে কাজ করিনি। একেকটা কাজের শেষে কিছুদিন বিরতি নিতাম। কিন্তু এখন টানা শুটিং করেছি। ভালো ভালো সিনেমাগুলোতে কাজের সুযোগ মিস করতে চাইনি। পাসওয়ার্ড-র জন্য দৈনিক ১২ ঘন্টার বেশি শুটিং করেছি। তবে দৈনিক দুই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শবনম বুবলী বলেন, দুটি সিনেমায় আমার চরিত্র একেবারে আলাদা আলাদা। ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব প্রেজেন্ট করে। তাই গ্ল্যামার নিয়ে না ভেবে চরিত্রের দিকে মনোযোগ দিচ্ছি। দুটির শিডিউল একা মেইনটেইন করা সম্ভব হতো না যদি দুই সিনেমার পরিচালক এবং তাদের টিম সহযোগিতা করতো। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।

Reneta

বুবলী আরও বলেন, শতভাগ চেষ্টা করছি আরও ভালো কাজ উপহার দেয়ার। এটাও ভালো লাগছে যে, এফডিসি এবং চলচ্চিত্রপাড়া সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছে।

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান এবং ‘রিভেঞ্জ’ সিনেমায় নায়ক হলেন রোশান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিই বাংলাদেশএফডিসিবুবলীরিভেঞ্জরোশানলিড বিনোদনলিডারশবনম বুবলীশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT