চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী রুনা খানের যে গল্পটি উৎসাহ যোগাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

শারীরিকভাবে আকর্ষণীয় ফিগারে হাজির হয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী রুনা খান। মাস খানেক ধরে নতুন রুনাকে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এই অভিনেত্রীর নতুনভাবে ধরা দেওয়ায় তাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রুনা নিজেও এতে অবাক হওয়ার কথা জানিয়েছেন।

কোনো উদ্দেশ্যে নয়, নেহাৎ সুস্থ থাকার জন্য শারীরিক পরিবর্তন এনেছেন রুনা। তার এই পরিবর্তনে ফলাও করে নিউজ হওয়ায় তিনি অনেকটাই বিব্রতও হয়েছে। রুনা খান বলেন, বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় সাক্ষাৎকার ও ছবি দিয়েছিলাম। পরে দেখলাম ইন্ডিয়াতেও নিউজ হয়েছে।

রুনা বলেন, বিয়ে সময় আমি পাতলা গড়নের ছিলাম। এখন আমার মেয়ের বয়স ১২ বছর। মা হওয়ার পর অনেকের ওজন বেড়ে যায়। আমার হয়েছিল। গত ১১ বছর ধরে ওজন কমানোর চেষ্টা করছিলাম। আগের ১০ বছরের জার্নি ছিল দুই কেজি ওজন কমে আবার তিন কেজি বাড়ে।

গত ১০ বছর ধরে এভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন রুনা খান। তিনি বলেন, ৫১ বারের চেষ্টায় গিয়ে সফল হয়েছি। গত এক বছরে ওজন কমাতে পেরেছি। এর আগে ১০ বছর ৫০ বার ব্যর্থ হয়েছি কিন্তু হাল ছেড়ে দেইনি। এই গল্পটা হয়তো কেউ জানেনা। এটা আমি মনে করি একটি উৎসাহের ব্যাপার হতে পারে। যারা চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো কখনও কোনো কিছুতে চেষ্টা ছাড়বেন না। আমি খুবই আনন্দিত শেষ পর্যন্ত পেরেছি।

রুনা জানান, বিশেষ কোনো নাটক ওটিটি কনটেন্ট বা সিনেমার কাজের জন্য নয়; নিজে শারীরিকভাবে সুস্থতার জন্য এই চেষ্টা চালিয়েছেন।

রুনা খান বলেন, ওজন কমানোর জন্য খাবার গুরুত্বপূর্ণ বিষয়। ভাত মাছ শাক সবজি ডিম দুধ বাদাম খেতাম পরিমিত। কারণ ওজন কমাতে চাইলে পরিমিত খাবার খেতে হবে। প্রতিদিন হেঁটেছি। গত এক বছরের এই জার্নিতে আমার পরিবার ও কাছের বন্ধু মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন।

Reneta

কাজের আপডেট জানতে চাইলে এ বিষয়ে বেশকিছু বাজে অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন রুনা। বললেন, এমনও হয়েছে এক বছর ধরে আমার সঙ্গে পরিচালকের কথা চলেছে। কিন্তু শুটিং করেছে অন্যজন। দশদিন আগেও একজন পরিচালক আমার সঙ্গে কথা বলে শুটিংয়ের আগের দিন সন্ধ্যায় ক্যানসেল করেছে। তাই শুটিং শেষ না করে আমি কাজকে নিজের কাজ মনে করি না। তাই বলতে চাই, অনেকের সঙ্গে নতুন কাজ নিয়ে কথাবার্তা চলছে। শুটিং সম্পন্ন করে নিজের কাজ মনে করে সবাইকে জানাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীওজনওটিটিনাটকরুনা খানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT