চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রাক’ নিয়ে প্রচারযুদ্ধে মাহি, জয় নিয়েও আশাবাদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে ‘ট্রাক’ প্রতীক পাওয়ার খবরটি জানান এই নায়িকা।

প্রতীক পেয়ে মাহি মুখোমুখি হন স্থানীয় সাংবাদিকদের। এসময় ট্রাক প্রতীক বেছে নেয়ার কারণ জানিয়ে মাহি জানান, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তার প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ‘ট্রাক’ প্রতীক বেছে নিয়েছেন।

৭ জানুয়ারির ভোটে নিজের জয় নিয়ে আশাবাদী মাহি এসময় বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

রাজশাহী-১ এ আপনার প্রতিদ্বন্দী বেশ প্রভাবশালী। এক্ষেত্রে বিষয়টি কীভাবে নিচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে মাহি বলেন, আমার কাছে মনে হয় জনগণের চেয়ে প্রভাবশালী কোনো নেতা হতে পারে না।

ভোটারদের কী প্রতিশ্রুতি দিবেন মাহি? এমন প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার এই অগ্নিকন্যা বলেন, সারা বাংলাদেশে যেরকম গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতা আছে, আমি যে আসন থেকে নির্বাচন করছি সেখানে কিন্তু তা নেই। এই এলাকাতে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। সাধারণ মানুষ তার কথা নির্ভয়ে বলতে পারে না। তার নিজের এলাকায় রাস্তা নেই, এটা তার প্রতিনিধিকে বলার সাহস রাখে না অপমানিত হওয়ার ভয়ে। আমি জয়ী হলে এ অবস্থার পরিবর্তন করবো।

এরইমধ্যে ট্রাক প্রতীক পেয়েই প্রচারযুদ্ধে নেমে পড়েছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ডিজিটাল পোস্টারও সেঁটে দিয়েছেন!

Reneta

স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিলেও শুরুতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ফরম তুলেছিলেন মাহি। মনোনয়ন না পেয়ে তিনি একটি আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রাজশাহী-১ আসনে তার নানার বাড়ি। আর নিজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতীকপ্রার্থীমাহিমাহিয়া মাহিলিড বিনোদনসিনেমাস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT