বিনোদন

মা হারালেন মাধুরী দীক্ষিত

পরিবারের সঙ্গে নারী, আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও বৃদ্ধা মহিলার সঙ্গে হাসিমুখে ছবি, পরিবারের আবেগপ্রবণ মুহূর্তের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এক যৌথ বিবৃতিতে মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে খবরটি জানিয়েছেন। লিখেছেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

সামাজিক মাধ্যমে মাঝেমাঝেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করতেন মাধুরী। মায়ের ৯০তম জন্মদিনে মা, স্বামী ড. শ্রীরাম নেনে,দুই ছেলের এবং নিজের ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। লোকে বলে, মা এবং মেয়ে সবথেকে ভাল বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভাল থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। রবিবার বিকেল তিনটার দিকে তার শেষকৃত্য হবে বলে জানা গেছে।

বিষয়:মাধুরী দীক্ষিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…