বিনোদন

দারাজের আড্ডায় অতিথি চিত্রনায়িকা অপু বিশ্বাস

দারাজ ইলেভেন ইলেভেন শো

অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

তারকা আড্ডায় জমে উঠেছে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’। প্রতিদিনই শোটিতে উপস্থিত হচ্ছেন দেশের শীর্ষস্থানীয় তারাকারা। তারই ধারাবাহিকতায় শনিবার (৬ নভেম্বর) রাতে শো’টিতে উপস্থিত হচ্ছেন চিত্রনায়িক অপু বিশ্বাস।

এটি ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ এর ছয় নম্বর পর্ব। আগের ৫টি পর্বের মতোই এটি দর্শক রাত সাড়ে ১১টায় দেখতে পারবেন।

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর পর্যন্ত দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।

১ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দা সহ চ্যানেল আইয়ের ফেসবুক, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে।

জনপ্রিয় সব তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন রাফসান সাবাব। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।

প্রথমদিনে জয়া আহসান, দ্বিতীয় দিনে সোহানা সাবা ও ইফতেখার রাফসান, তৃতীয় দিনে তারকা দম্পতি শাওন-টয়া, চতুর্থ দিনে মেহজাবীন চৌধুরী এবং পঞ্চম দিনে আফরান নিশো এসেছিলেন দারাজ ইলেভেন ইলেভেন শো-তে।

ধারাবাহিকভাবে শোটির আগামী পর্বগুলোতে অতিথি হয়ে আসবেন মিশু সাব্বির-জিয়াউল হক পলাশ, তানজিন তিশা, পূর্ণিমা।

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র শেষদিন ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’র মাধ্যমে শেষ হবে। ওইদিনের অতিথি হবেন সুপারস্টার শাকিব খান।

বিষয়:অপু বিশ্বাস আফরান নিশো জয়া আহসান দারাজ পূর্ণিমা মেহজাবীন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…