বিনোদন

জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসনের মৃত্যু

জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসনের ছবি, চোখে চশমা পরা, স্মার্ট লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসনের ছবি, তিনি চশমা পরা, স্মার্ট লুকের।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। ‘দ্য ফুল মন্টি’, ‘শেক্সপিয়র ইন লাভ’-এর মতো বিখ্যাত ছবির এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

যুক্তরাজ্যে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে তার। কোনো অসুস্থতা ছিলনা অভিনেতার। হঠাৎ করেই চলে গেলেন তিনি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তার মুখপাত্র।

১৯৭৬ সালে ‘স্মুগা সিনিয়া’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন টম উইলকিনসন।

উইলকিনসন অভিনীত উল্লেখযোগ্য আরও কয়েকটি সিনেমা হলো ‘ইন দ্য বেডরুম’, ‘মাইকেল ক্লাইথন’, ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’, ‘দ্য প্যাট্রিয়ট’, ‘গার্ল উইথ আ পার্ল ইয়াররিং’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ঘোস্ট রাইটার’ ইত্যাদি।

বিষয়:টম উইলকিনসনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…