আদালত

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

অভিনেতা সিদ্দিকের হাসিমুখের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সিদ্দিকের হাসিমুখের ছবি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।

এদিন দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে মারধর করেন। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ওই থানার হত্যাচেষ্টা মামলায় সিদ্দিক এজাহারভুক্ত আসামি।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের নামে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার।

বিষয়:৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন হত্যাচেষ্টা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…