চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নায়ককে চেনা যায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বলিউড তারকারা প্রায়ই নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ফিচারে যেই শিশুটিকে দেখা যাচ্ছে, তিনিও বর্তমানে বলিউডের প্রথম সারির নায়ক। সম্প্রতি তার একটি ছবি মুক্তি পেয়েছে। আরেকটির ছবির টিজার মাতাচ্ছে সামাজিক মাধ্যম। কে এই তারকা?

এটি রণবীর সিং-এর ছোটবেলার ছবি। ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেখানে তাকে নীল-সাদা পোশাকে দেখা গেছে। কখনও চোখে সানগ্লাস, আবার কখনও হাতে বন্দুক। ছোটবেলা থেকেই যেন ‘ডন’ তিনি।

সম্প্রতি ‘ডন থ্রি’র টিজার প্রকাশ পেয়েছে। শাহরুখের পরে নতুন ‘ডন’ হচ্ছেন রণবীর। তবে এই আইকনিক চরিত্রে রণবীরকে দেখেই শুরু হয়েছে ট্রোলিং ও বয়কট ট্রেন্ড। এবার রণবীর জানালেন ‘ডন’ চরিত্রে অভিনয় করার স্বপ্নের কথা।

রণবীর পোস্টে লিখেছেন, ‘বহু দিন ধরে আমি এটি করার স্বপ্ন দেখে আসছি! ছোটবেলায় সিনেমার প্রেমে পড়ি অন্য সকলের মতোই অমিতাভ বচ্চন ও শাহরুখকে দেখে। হিন্দি সিনেমায় সর্বকালের সেরা এই দুজন। তাদের মতো হয়ে বড় হওয়ার স্বপ্ন দেখতাম। অভিনয়ে আসা এবং হিন্দি ছবির হিরো হওয়ার ইচ্ছাটা তাদের কারণেই। তারা আমার জীবনের অনুপ্রেরণা। আমি অভিনেতা বা মানুষ হিসেবে যতটা তা তাদের দেখেই শিখেছি। তাদের করে আসা কাজ এবার আমি এগিয়ে নিয়ে যাব। আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি দর্শক আমাকে একটি সুযোগ দেবেন এটি করার, যেভাবে এতগুলো বছর তারা আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। আশা করছি আমি অমিতাভ বচ্চন ও শাহরুখকে গর্বিত করতে পারবো।’

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডন থ্রিরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT