চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় নামী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
বিনোদন
A A

ইউরোপের নামকরা ব্র্যান্ড জুসেরা ও আন্দালুস বাংলাদেশে যাত্রা করেছে আগেই। স্পেনের বিশেষজ্ঞ কেমিস্টদের উদ্ভাবিত জুসেরা ও আন্দালুসের পণ্যগুলোর সুনাম ছড়িয়েছে বাংলাদেশেও।

এবার চিত্রনায়ক রিয়াজ, অপু বিশ্বাস, মৌ খান ও তানহা তাসনিয়া অভিনীত তিনটি আলাদা বিজ্ঞাপন লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির দেশে আরও ব্যাপকভাবে বিস্তৃতির কথা জানানো হল।

শুক্রবার রাজধানীর গুলশানের এক হোটেল আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তিনটি বিজ্ঞাপন প্রদর্শন ও লঞ্চিংয়ের মাধ্যমে রংপুর কেমিক্যাল লিঃ ( আরসিএল) পণ্যগুলো নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Banglabid

যেখানে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনিরা হোসেন, চিত্রনায়ক রিয়াজ ও মৌ খান। ছিলেন বিজ্ঞাপনগুলোর নির্মাতা নাজমুল দিগন্ত।

স্পেনীয় ফর্মুলায় কোনোরকম পরিবর্তন ছাড়াই জুসেরা ও আন্দালুসের পণ্যগুলো রংপুরে প্যাকেটজাত ও মোড়কজাত করা হয়ে থাকে। রংপুর কেমিক্যাল লিমিটেড বিদেশি মেশিনে দেশীয় শ্রমিকের হাতের পরশে তৈরি হয়ে থাকে জুসেরা আনদালুসের পণ্য।

অনুষ্ঠানের বক্তব্যে একমনটিই জানালেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনিরা হোসেন।

Reneta

তিনি আরও বলেন, আরসিএল একটি ভিন্ন ধরণের প্রতিষ্ঠান যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। আমরা ইউরোপীয় দেশগুলো থেকে সিই সার্টিফিকেটের আওতায় কাচামাল আমদানি করে নিজের দেশের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ ৬শ’ কর্মীর সহযোগিতায় প্রসাধনী ও টয়লেট্রিজ পণ্য গুলো তৈরি করছি। আরসিএলের আওতায় রয়েছে দুটি ব্যান্ড জুসেরা ও আন্দালুস। জুসেরা হচ্ছে স্বাস্থ্যকর জীবনের জন্য।

আয়োজনে স্পেন থেকে ভার্চুয়ালি যোগ দেন রংপুর কেমিক্যাল লিমিটেডের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসেন মনু, স্পেনের প্রথম সারির আইনজীবী ফ্লাবিও সান্তাক্রুজ, যিনি স্প্যানিশ ও ইউরোপীয় মার্কেটিং সেক্টরে পণ্যগুলো নিয়ে কাজ করেন। কুস্তুদিও বোর্রেগা মেনদোজা, যিনি প্রডাক্টগুলোর আবিষ্কারক এবং স্পেন-বাংলাদেশ যৌথ সহযোগীতাকারী আরতুরো গুতিয়েরেজ সোতো।

চিত্রনায়ক রিয়াজ বলেন, আমি এই জুসেরা ও আন্দালুসের সঙ্গে এর কোয়ালিটি দেখেই যুক্ত হয়েছি। আমি যেহেতু এর বিজ্ঞাপন করেছি তাই আমাকে দেখে অনেকেই এই পণ্য ক্রয়ে উৎসাহিত হবে। তাই এদের সঙ্গে কাজের শুরুতে প্রথমে আমার বাসায় পণ্যগুলো পাঠানো হয় এবং আমি সেগুলো ব্যবহার করি ও কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হয়েই বিজ্ঞাপনে যুক্ত হই। আমি অবাক হয়েছি ইউরোপীয় মানের এই পণ্যগুলোর মূল্যও খুবই সাধ্যের মধ্যে।

চিত্রনায়িকা মৌ খান বলেন, জুসেরা ও আনদালুসের পণ্যগুলো এক কথায় অসাধারণ। আমরা যে বিজ্ঞাপনগুলো করেছি সেগুলোও সুন্দর হয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমারও ভালোলাগা কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT