চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখরিত হও তুমি, মুখরিত করো সৃষ্টিকে: রিয়াজকে শাবনূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সালমান শাহ পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি রিয়াজ-শাবনূর। এই জুটির প্রায় সব সিনেমাই সুপার হিট। ব্যবসা সফলতা ছাড়াও পেয়েছে সব মহলের প্রশংসা! এই সময়ে তাদের কেউ-ই নিয়মিত সিনেমাতে না থাকলেও সম্পর্কটা যে অটুট, তার আঁচ পাওয়া গেল শাবনূরের একটি ইনস্টাগ্রাম পোস্টে!

মূলত মঙ্গলবার (২৬ অক্টোবর) চিত্রনায়ক রিয়াজের জন্মদিন। বিশেষ এই দিনটি নিজের স্ত্রী, কন্যার সাথেই কাটাচ্ছেন ‘মাটির ফুল’ খ্যাত এই নায়ক। দিনভর সিনেমা সংশ্লিষ্ট সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। অসংখ্য ভক্ত অনুরাগীদের কাছ থেকে পেয়েছেন শুভাশিষ। কিন্তু দিন শেষে ‘রিয়াজ-শাবনূর’ জুটির সেই শাবনূর জানালেন অন্যরকম শুভেচ্ছা বার্তা!

মঙ্গলবার সন্ধ্যার পর শাবনূর তার ইনস্টাগ্রামে রিয়াজের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন রিয়াজ’। সাথে দিয়েছেন কেকের দুটি ইমো!

স্ত্রী-কন্যার সাথে চিত্রনায়ক রিয়াজ

শুধু তাই নয়, সহ-অভিনেতাকে উদ্দেশ করে শাবনূর লিখেছেন, ‘আজকের দিনটি শুধু তোমার দিন। আজকের এই দিনে পৃথিবীর সমস্ত ভালবাসা শুধুমাত্র তোমায় ঘিরে থাকুক। মুখরিত হও তুমি এই দিনে,মুখরিত করো সৃষ্টিকে।’

চলচ্চিত্রের সফল নায়ক রিয়াজ মঙ্গলবার ৪৮ বছর বয়সে পা দিয়েছেন। ১৯৭২ সালের ২৬ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। সিনেমা ও টেলিভিশনে সমানভাবে দাপট দেখিয়েছেন।

যদিও এই অভিনেতা কর্মজীবন শুরু করেছিলেন বিমানবাহিনীতে। নিজেকে পাইলট হিসেবে দেখতেই তখন বেশি স্বাছন্দ্যবোধ করতেন। কিন্তু ঘটনাচক্রে সিনে জগতে আভির্ভাব হয় তার। প্রয়াত নায়ক জসীমের হাত ধরে ‘বাংলার নায়ক’ নামের চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় ১৯৯৫ সালে। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন রিয়াজ।

Reneta

মূল ধারার বাংলা ছবি ছাড়াও তিনি অভিনয় করেছেন দুই দুয়ারী, মেঘের পরে মেঘ, শাস্তি, হাজার বছর ধরে, দারুচিনি দ্বীপ এবং কৃষ্ণপক্ষ নামের সিনেমাগুলোতে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি শিগগির মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্যাকৃষ্ণপক্ষজুটিদারুচিনি দ্বীপদুই দুয়ারীবাংলা সিনেমামেঘের পরে মেঘরিয়াজলিড বিনোদনশাবনূরশাস্তিস্ত্রীহাজার বছর ধরে
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

আগস্ট ৫, ২০২৬

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT