চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী জুলিয়েট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী জুলিয়েট কান উৎসবের প্রধান বিচারক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সভাপতির হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

৬০ বছর বয়সী জুলিয়েট বিনোশ এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী। তার আগে প্রথমবারের মতো এই দায়িত্ব পেয়েছেন ‘বার্বি’ খ্যাত তারকা নির্মাতা গ্রেটা গারউইগ, এবং সেটা গেল বছরেই!

Banglabid

২০২৪ সালের পর ২০২৫ সালেও কানের সেরা ছবি বাছাইয়ের দায়িত্ব নারীর উপর ন্যস্ত হওয়ায় উচ্ছ্বসিত উৎসব আয়োজকরাও।

এমন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে বিনোশ বলেন,“এক তরুণ অভিনয়শিল্পী হিসেবে উত্তেজনা আর অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে আমি প্রথমবার কানের লাল গালিচায় পা রেখেছিলাম। আমি কখনও ভাবিনি যে ৪০ বছর পর আমি এই উৎসবের জুরি সভাপতির দায়িত্বে ফিরব। আমি এই সম্মান ও দায়িত্ব বিনয় এবং গুরুত্বের সাথে গ্রহণ করছি।”

আশির দশক থেকে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ। ২০১০ সালে ইরানের বিখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির ‘সার্টিফায়েড কপি’র জন্য কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এছাড়া ১৯৯৬ সালের যুদ্ধভিত্তিক সিনেমা ‘দ্য ইংলিশ পেশেন্ট’-এ নার্স হানার চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

Reneta

আসছে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত কান শহরে বসছে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। গেল বছরে গারউইগ শন বেকারের ‘আনোরা’ ছবিকে পাম দ’র এর জন্য বেছে নিয়েছিলেন, দেখা যাক জুলিয়েট কোন ছবিটিকে বেছে নেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৮তম কান চলচ্চিত্র উৎসবঅভিনয়কানকান চলচ্চিত্র উৎসবজুলিয়েট বিনোশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT