চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে চলে গেলেন অমিতাভের সেই অন্ধ ভক্ত

অমিতাভ বচ্চনের চালচলন অনুসরণ করেই খ্যাতি কুড়িয়েছিলেন এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
বিনোদন
A A
বাংলা শিল্পীদের বিভিন্ন পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘ডুপ্লিকেট’ খ্যাত ভারতীয় টেলিভিশন তারকা ফিরোজ খান।

শাহেনশাকে কপি করেই নাম-খ্যাতি অর্জন করেছিলেন ফিরোজ। অবিকল বিগ বি-র মতো চুল, তার মতো দাড়ি! পোশাক-আশাক থেকে চলন-বলন সবেতেই অমিতাভ বচ্চনকে নকল করতেন প্রয়াত এই অভিনেতা।

অমিতাভের মিমিক্রি করে চর্চায় উঠে আসা ফিরোজ বৃহস্পতিবার (২৩ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা যান। সম্প্রতি তিনি অভিনয় করছিলেন সোনি সবের কমেডি জঁর সিরিয়াল ‘ভাবিজি ঘর পর হ্যায়’তে।

Banglabid

ফিরোজ খান শুধু অমিতাভকে নকল করতেন না, তিনি ছিলেন অমিতাভের অন্ধ ভক্ত। সেই কারণেই হয়ত অমিতাভের সমস্ত ছবির সংলাপ গড়গড়িয়ে বলে চলতেন। কখনও কুলি তো কখনও জঞ্জিরের হিট সংলাপের ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করে কুড়োতেন ভক্তদের প্রশংসা।

ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। শুধু ‘ভাবিজি ঘর পর হ্যায়’ নয়, ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালেও অভিনয় করেছেন এই ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’। আদনান সামির জনপ্রিয় মিউজিক ভিডিও ‘থোড়ি সি তো লিফট করাদে’ সহ বেশকিছু গানের মিউজিক ভিডিওতেও তার দেখা মিলেছে।

অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও নকল করার জন্য কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা৷ তার আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা।- বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনডুপ্লিকেটধর্মেন্দ্রফিরোজ খানভারতীয় টেলিভিশনের তারকাশাহরুখ খানসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT