চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
ফেরদৌসের সঙ্গে ভক্তদের মিলনমেলা, উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েই সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ছুটে যান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেন।

এ সময় ফেরদৌসের সঙ্গে চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অঞ্জনা রহমান, আশনা হাবিব ভাবনা, তারিনসহও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচন নিয়ে প্রবল আশাবাদী ফেরদৌস। ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণের সহায়তায় বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও নিজের আত্মবিশ্বাসের কথা জানান।

Banglabid

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের ফেরদৌস বলেন, আমার বিশ্বাস ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করবেন। সবার সহযোগিতায় আমার নতুন পথ চলা শুরু হবে।

তিনি আরও বলেন, ‘আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। ঢাকা-১০ আসনে অনেক কাজ করার আছে। স্মার্ট সিটি নির্মাণে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পরিকল্পনা আমার আছে। সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’

চলচ্চিত্রের উন্নয়নের বিষয়ে ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে অবশ্যই সময় দেবো। আমার যখন ছুটি থাকবে তখন চলচ্চিত্র নিয়ে আমার পরিকল্পনা থাকবে। এছাড়া স্বাধীনতার সংগ্রাম ও দেশের কল্যাণের স্বার্থে যেসমস্ত ছবি হয় সেগুলোর দিকে বেশি জোর দেবো। আজকে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই। মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনা রহমানআশনা হাবিব ভাবনাতারিনফেরদৌসরিয়াজ আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT