চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল পাকিস্তানে নয়, বিশ্ব ক্রিকেটেও এটাই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
Smiling young man and woman standing outdoors with green foliage background. Channel i News - চ্যানেল আই নিউজ

কেবল পাকিস্তানে নয়, বিশ্ব ক্রিকেটেও এটাই প্রথম, ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার নারী ম্যানেজার নিয়োগের ঘটনা দেখল খেলাটি। পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান তাদের ম্যানেজার হায়দার আজহারের পরিবর্তে নারী সাংবাদিক হিজাব জাহিদকে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নারী ম্যানেজারের এটাই প্রথম ঘটনা।

মুলতান সুলতানের মালিক আলমগীর তারিন গতমাসে মারা গেছেন। গত তিন আসরের ফাইনালে খেলা দলটির মালিকানা পরিবর্তন হবে এবছর। আলমগীরের ভাতিজা আলী তারিন, যিনি ২০২১ সাল পর্যন্ত দলটির সহ-মালিক ছিলেন, তিনি এখন পুরো দলের কর্তৃত্ব বুঝে নেবেন।

বছরের শুরুতে তৃণমূল ক্রিকেটে পরিচালকের দায়িত্ব গ্রহণ করা জাহিদ পিএসএলের সবচেয়ে কমবয়সী ম্যানেজারও, তার বয়স ২৮ বছর। পড়াশুনা করেছেন প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং মুলতানে যোগদানের আগে ইসলামাবাদ ইউনাইটেডের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Banglabid

পাকিস্তানে প্রথম নারী ম্যানেজার হিসেবে নিয়োগের পর জাহিদ বলেছেন, ‘নারী হিসেবে এখানে কর্তৃত্ব করা বেশ কঠিন। সংস্কৃতিগতভাবে মেয়েদের থেকে নির্দেশনা গ্রহণ করা পুরুষদের জন্য বেশ কঠিন। সুতরাং আমি আশা করব একজন নারী হিসেবে এ অবস্থানে আমাদের অনেক কথোপকথন এবং অনেক কাজ করতে হবে।’

জাহিদের নিয়োগ সম্পর্কে দলটির মালিক আলী তারিন বলেছেন, ‘জাহিদ, পিএসএলের সব ম্যানেজারদের মধ্যে সবচেয়ে যোগ্য একজন। প্রথমে তার কথাই আমার মাথায় এসেছে। তার বর্তমান কাজের চেয়ে আরও ভালো কাজ তার প্রাপ্য এবং আমি জানি প্রথমে তার সাথেই কথা বলতে চাই। আমাদের তিনজন পুরুষ কোচ রয়েছে এবং আমরা পরিকল্পনা করছি তিনজন নারী কোচ নিয়োগ দেয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজহারআলমগীরইসলামাবাদজাহিদতারিনপাকিস্তানপিএসএলমুলতানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT