চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সাংসদ আনোয়ারুল আজিম হত্যার আসামি নেপাল হয়ে পলাতক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
দুই ব্যক্তির ছবি, একজনের মুখের ছবি ধূসর ও অস্পষ্ট, অন্যজনের স্পষ্ট ও আধুনিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আখতারুজ্জামান ভারতের কলকাতা থেকে নেপালের কাঠমান্ডু হয়ে পালিয়েছেন বলে ধারণা করছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তবে এই মুহূর্তে অভিযুক্ত আখতারুজ্জামান কোথায় আছেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। সিআইডি তদন্তের পর ধারণা করছে, আসামি এখন দুবাই অথবা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

আনোয়ারুল আজিম হত্যার প্রতিনিয়ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্যের মধ্যেও তার মরদেহ এখনও পাওয়া যায়নি।

তবে যে ফ্ল্যাটে সাবেক এই সাংসদকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো এবং চুল পাওয়া গিয়েছে। তা আনোয়ারুলের কি না তা জানতে ডিএনএ পরীক্ষা করাচ্ছেন পুলিশ। তার জন্য দেশ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে আনোয়ারুলের মেয়েকে।

কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনোয়ারুলকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাটটি ২০১৮ সালে ভাড়া নিয়েছিলো আখতারুজ্জামান। পুলিশের ধারণা, ঘটনার দিন ওই ফ্ল্যাটেই আনোয়ারুলকে নিয়ে আসা হয়। এরপর হত্যা করে পালিয়ে যায় আখতারুজ্জামান।

আনোয়ারুল আজিম হত্যায় নিহতের বন্ধু আখতারুজ্জামান শাহিনসহ চার জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি করেছে সিআইডি। কলকাতায় এসে ঝিনাইদহের সাংসদ খুনের তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান হারুন অর রশিদ।

রোববার খুনের তদন্তে কলকাতায় এসে নিউ টাউনের সেই ফ্ল্যাটে গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান, যেখানে আনোয়ারুলকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সঙ্গে ছিল তাঁর নেতৃত্বাধীন তদন্তকারীদের একটি দল।

ট্যাগ: অভিযুক্ত আসামিনেপালপলাতকসাবেক সাংসদ আনোয়ারুল আজিমহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় রিমাল: ক্ষতির মুখে উপকূল ও আশেপাশের মানুষ

পরবর্তী

৫ লাখেরও বেশি গ্রাহক ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে পারবে বিকাশে

পরবর্তী
বাংলাদেশে ডিজিটাল ফাউন্ডেশনের উদ্যোগে মোবাইল ব্যাংকিং সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ লাখেরও বেশি গ্রাহক ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে পারবে বিকাশে

প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে প্রতিবাদে অংশগ্রহণকারী মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের আবেগ এবং অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করা কতটা নৈতিক?

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT