চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার স্বর্ণার চুরি হওয়া আইফোন-ডলারসহ আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের চুরি যাওয়া আইফোন-ডলারসহ আসামি মো. আল-আমিন দেওয়ান আযানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের দুটি আইফোনসহ সাড়ে তিন হাজার ডলার চুরির ঘটনায় তদন্তে নামে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি আল-আমিন ঢাকা থেকে পালিয়ে দিনাজপুর আত্মগোপনে রয়েছেন। পরে দিনাজপুরে অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে ক্রিকেটার স্বর্ণা আক্তারের দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের হয়। অভিযুক্ত আল-আমিন অন্য নারী ক্রিকেটারের স্বামী। তারা রাজাবাজার এলাকায় একই ফ্ল্যাটে থাকতেন।

এর আগে গত সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে ৩ হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়। এ অভিযোগে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন স্বর্ণা।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ মিনি খুঁজে পাননি।

Reneta

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ার্ডরোবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামি গ্রেপ্তারক্রিকেটার স্বর্ণা আক্তারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছবি: সংগৃহীত।

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

জুন ২৮, ২০২৬

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT