জনপদ

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাংলাদেশ র‍্যাবের সদস্যদের সঙ্গে একজন ব্যক্তি, নিরাপত্তা চেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের সদস্যরা একটি নিরাপত্তা চেকের জন্য একজন ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে আছেন, গাড়ির পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: র‌্যাব-৮ বরিশাল এবং র‌্যাব-১০ কেরানীগঞ্জ’র যৌথ অভিযানে বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়।

জসিম হাওলাদার বরিশাল সদর উপজেলার কার্নকাঠি এলাকার বাসিন্দা মো. শাহাজান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ অক্টোবর সকাল সাড়ে ৭টায় কিশোরির বাবা রিক্সা চালাতে বের হন। কিশোরির মা প্রতিবেশীর বাড়িতে যান। কিশোরির ছোট বোন স্কুলে যাওয়ায় ভিকটিম ঘরে একা ছিল। এ সুযোগে জসিম ঘরে প্রবেশ করে গলা চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই বছরের ২৫ অক্টোবর কিশোরির মা বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এতে একমাত্র জসিম হাওলাদারকে আসামি করে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন বন্দর থানার মামলার তদন্তকারী কর্মকতা। আদালত ১০ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।

মামলার ১১ বছর পর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবজ্জীবন সাজায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেয়। আসামিকে বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:স্কুলছাত্রী ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…