চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস গাড়ির দুর্ঘটনা, নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ কয়েকটি গাড়ির সংঘর্ষে ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জন নিহত। আহত হয়েছে আরও কয়েকজন। আগুন নেভাতে যাওয়ার সময় এর চালক হৃদরোগে আক্রান্ত হয় মারা যান। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড গতিতে আঘাত করে। এতে আনন্দ পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দিলে দুই জন নিহত ও চারজন আহত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান, বেলা এগারোটায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্তনা মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। চারজন আহত হন বলে শুনেছি। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে চাষাড়া দিয়ে যানবাহন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিলো।

সদর থানার ওসি আনিচুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনানারায়ণগঞ্জনিহত ২
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃতুবার্ষিকী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জুন ২৬, ২০২৬

সকালে ঠিক হবে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ, কে হচ্ছে-সমীকরণ কী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা দেবে সরকার: মির্জা ফখরুল

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT