টিউলিপসহ অন্য কারও মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে, সেই টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৯ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের পক্ষ থেকে এই কথা জানানো হয়।
জানানো হয়, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে যুক্তরাজ্যে, কানাডাসহ ১০ থেকে ১২টি দেশে লিগ্যাল প্রমাণের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।
ইতিমধ্যে এই বিষয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানানো হয়েছে।








