টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বাবা অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। একইদিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালার ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৬ নভেম্বর মাগুরা-১ আসনের সাবেক এমপি, ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করে চিঠি দিয়েছে দুদক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



