চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
সাবেক এমপি ইকবালুর রহিমের ছবি, পিঙ্ক শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ইকবালুর রহিম ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬২০ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রেখেছেন।

Banglabid

এ ছাড়া তিনি তার নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩), ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ইকবালুর রহিম অবৈধ উপায়ে অর্জিত সম্পদের একটি অংশ বৈধ করার লক্ষ্যে তার স্ত্রী নাদিরা সুলতানার মালিকানায় দেখিয়ে পরস্পর যোগসাজসে অবৈধভাবে ৭৪ লাখ ৮২ হাজার ৫৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন দেখান। তারা অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিজেদের ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে নাদিরা সুলতানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকের মামলাস্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT