রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি মামলার পলাতক আসামি ছিলেন এবং রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তারের পর হাসিবুর রশীদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


