চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিন লজ্জার প্রশ্ন শুনে বললেন ‘ধন্যবাদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও। বিষয়টি দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কি না- এমন প্রশ্ন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে ধন্যবাদ বলেই তাড়াহুড়া করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন। 

এর আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘ফিফা পরে কি পদক্ষেপ আমরা নেব তার জন্য দুই-তিন দিন অপেক্ষা করতে হবে। সাপ্তাহিক ছুটির পর সোমবার ফিফা খুলবে। ফিফার সাথে কথা বলে পরেরদিন আমরা নিজেরা সভা করে আপনাদের ব্রিফ করে বিস্তারিত জানাব।

গত ফেব্রুয়ারিতে ব্যায়ের হিসেবে গড়মিল ধরা পড়ায় কারণ দর্শানোর জন্য ফিফার সদর দপ্তরে গিয়েছিলেন আবু নাঈমসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তা। ফিফার স্বাধীন এথিকস কমিটি পরে আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেয়ার দায়ে বাফুফের সাধারণ সম্পাদককে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি ১০ হাজার সুইস ফ্র্যাঙ্ক বা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ জরিমানাও করে।

এসব বিষয়ে জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘ওরা যখন জুরিখে গেছে তখনই তো জানি যে একটা কিছু চলছে। তবে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।’

এথিকস কমিটির সিদ্ধান্ত বিস্ময়কর কি না, জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘হ্যাঁ এবং না। কেন আমি এমন বলছি? কারণ যখন এথিকস কমিটি ব্যাপারটার পেছনে লেগেছে, তারা কিছু একটা বের করবে না তা হতে পারে না।’

কাপড়ের দোকানের কাছ থেকে বল কেনা, ট্রাভেল এজেন্সি যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে তাদের কাছ থেকে উচ্চ মূল্যে বিমানের টিকিট কেনার মতো অনিয়মের ঘটনাও ফিফার এথিকস কমিটির ৫১ পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে। এমন আর্থিক অনিয়মের জন্য আবু নাঈম সোহাগের বিপক্ষে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেরা হবে কি না, এমন প্রশ্নও কাজী সালাউদ্দিনকে করা হয়।

Reneta

বাফুফে সভাপতি ৫১ পৃষ্ঠার রিপোর্ট পুরোটা না পড়ার কথা স্বীকার করলেও বলেন, ফিফা কিন্তু লেখেনি আর্থিক অনিয়ম। ওরা যেটাকে পয়েন্ট করেছে সেটা হল মিস অব এথিকস কোড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু নাঈমনিষেধাজ্ঞাফিফাবাফুফেলিড স্পোর্টসসালাউদ্দিনসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT