জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিন প্যানেলের ৮ জন প্রতিদ্বন্দ্বী থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ৩ জন জয়লাভ করেছেন।
সর্বোচ্চ ভোট পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন। তিনি ভোট পেয়েছেন ৪৮টি।
শুক্রবার ১২ই আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সাড়ে ৭টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম। তিনি ভোট পেয়েছেন ৪৬ টি।
তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন অধ্যাপক অজিত কুমার মজুমদার। তিনি ভোট পেয়েছেন ৩২টি।
এছাড়া, সুফি মুস্তাফিজুর রহমান ২৩টি, আব্দুল্লাহ হেল কাফি ২০টি, লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৫টি, তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর শিক্ষক পরিষদ’ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফীর নেতৃত্বাধীন প্যানেল থেকে অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার প্রার্থীতা প্রত্যাহারে মাধ্যমে জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।







