দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার ৮ জানুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২টি আসনের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ২৯৮টি আসনের প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন।
এ নির্বাচনে রাজনৈতিক দলভিত্তিক প্রাপ্ত আসনের বিবরণ নিম্নরূপ:
বাংলাদেশ আওয়ামী লীগ ২২২ টি, জাতীয় পাটি ১১ টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১ টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১ টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১ টি, স্বতন্ত্র ৬২।








