পরী-সুমনের রসায়ন, দারুণ কিছুর আভাস!
ভালোবাসা দিবসে বঙ্গতে দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের শর্টফিল্ম ‘বুকিং’

পরী ও সুমন প্রেমের মুহূর্তে একসঙ্গে শোবার ঘরে বসে, রঙিন পাপড়ি ও ফুলের পাত্রের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ
লাল গোলাপের পাপড়িতে শুয়ে আছেন এবিএম সুমন ও পরীমনি। প্রথম দর্শনে চোখ আঁটকে যাওয়ার মতো অবস্থা! আসন্ন ভালোবাসা দিবসে স্ক্রিনে দেখা যাবে সুমন-পরীর নয়া ক্যামিস্ট্রি! প্রকাশিত পোস্টার দেখেই তেমন আন্দাজ করছেন নেটিজেনরা।
বঙ্গ প্রযোজিত এই ওয়েব শর্টফিল্মটির নাম ‘বুকিং’। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান, যিনি রোমান্টিক ও ভালোবাসা গল্পকথক নামে দর্শকদের কাছে সমাদৃত।
নির্মাতা জানান, ‘বুকিং’ ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প। যেখানে পরীমনি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আরিয়ানের ভাষায়, ‘সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প।’
এদিকে, ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করেছে বঙ্গ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’। প্রকাশিত পোস্টার দেখে, অনেকে দারুণ কিছুর কিছুর আভাস পাচ্ছেন।
বুকিং-এ সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর ও সংগীতে রেহান রসূলের কণ্ঠে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে একটি গানও আছে।
বঙ্গের চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, বছরজুড়ে উৎসবগুলোতে দর্শকদের জন্য আমরা ব্যতিক্রম সব কন্টেন্ট আনি। তারই প্রয়াস হচ্ছে ‘লাভ স্টোরিস’। ভালোবাসা দিবসে হয়তো শত শত কনটেন্ট অনলাইনে আসবে। আমরা বিশ্বাস করি, বঙ্গের ‘লাভ স্টোরিস’ অন্যরকম হবে।






