চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার লিগের আগেই শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
অন্যান্য, ক্রিকেট, স্পোর্টস
A A

অন্য দলগুলো যেখানে সেরা ছয়ের সুপার লিগ নিশ্চিত করার মিশনে রয়েছে আবাহনী তখন শিরোপার পথ অনেকটাই সহজ করে ফেলেছে। ঢাকা প্রিমিয়ার লিগে অদম্য শক্তি দেখিয়ে টানা ১১ ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে তারা। বৃহস্পতিবার মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৮৮ রানে অলআউট করে আকাশী-নীলরা ম্যাচ জিতেছে ১০ উইকেটে।

শিরোপার দৌড়ে এই ম্যাচ মনে করা হচ্ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তবে শক্তিশালী আবাহনীর বিপক্ষে বিন্দুমাত্র লড়াই জামাতে পারেনি জামাল ধানমন্ডি। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে একশর আগেই বিধ্বস্ত হয় তারা।

নুরুল হাসান সোহানদের ইনিংস শেষ হয় স্রেফ ৮৮ রানে। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে আবাহনীর সফলতম বোলার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছে তাসাকিন আহমেদ ও তানভীর ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

৮৯ রানের লক্ষ্যে নেমে কোন উইকেটই হারায়নি আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ আগ্রাসী ব্যাটিংয়ে ১০.২ ওভারেই জয়ের বন্দরে নিয়ে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নাঈম ৪০ বলে ৫৩ আর বিজয় ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে প্রথম রাউন্ডের ১১ ম্যাচের সবগুলোই জিতল আবাহনী। তাদের পয়েন্ট ২২। সুপার লিগ রাউন্ডে বাকিদের থেকে অনেক এগিয়ে থেকে শুরু করবে তারা। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের পয়েন্ট ১৬। ১২ দলের এই আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল নিজেদের মধ্যে আবার মুখোমুখি হবে। প্রতিটি দল পাবে ৫টি করে ম্যাচ। আর দুটি ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে আবাহনীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী-শেখ জামালডিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT