চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

আবাহনীর হারে পেশাদার লিগে প্রথম শিরোপা মোহামেডানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আবাহনী ফুটবল দল বিজয় উদযাপন করছে, পতাকা হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরু থেকেই দারুণ করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের হাতছানি ছিল তাদের সামনে। সমীকরণ ছিল ফর্টিস এফসির কাছে হারতে হবে আবাহনীকে। তাই হয়েছে, ফর্টিসের কাছে ২-১ হেরে গেছে আবাহনী। তাতে পেশাদার লিগে প্রথম শিরোপা জিতল মোহামেডান।

২০০২ সালে সবশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাবটিকে বারবার হতাশ হতে হয়েছে। ২০০৭ সালে চালু হওয়া পেশাদার লিগে গত মৌসুমে রানার্সআপ হলেও শিরোপা জেতা হয়নি কখনও। এবার প্রথমবারের মত এই ট্রফির স্বাদ পেল সাদাকালো জার্সিধারীরা। ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচে শেষেই নিশ্চিত করেছে শিরোপা।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। ফর্টিসের হয়ে গোল দুটি করেন পা ওমর জোবে ও সাজেদ জুম্মন নিঝুম। আবাহনীর একমাত্র গোলটি করেন মোহাম্মদ হৃদয়। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী এবং ২৫ পয়েন্ট নিয়ে তিনে বসুন্ধরা কিংস।

Banglabid

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের হানা ছিল ম্যাচে। শুরুর ১৫ মিনিট পর বন্ধ হয়ে যায় খেলা। খেলা গড়ালে ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন পা ওমর জোবে। প্রথমার্ধে ব্যবধান ছিল ১-০।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। আবাহনীর সুমন রেজার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন মঞ্জুর রহমান মানিক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। সাজেদ জুম্মন নিঝুম বল পাঠান আবাহনী জালে। ৮০ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। রাফায়েল আগুয়েস্তার ফ্রি কিকে হেডে ফর্টিস জালে বল পাঠান মোহাম্মদ হৃদয়। পরে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীফর্টিসবিপিএলমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT