চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাখ্যাতির চাপে অভিনয় ছাড়েন ‘আশিকী’ নায়িকা!

‘আজ যেমন শাহরুখের বাড়ির সামনে ভিড় হয়, তখন আমার বাসার সামনেও এমনটাই হতো”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
বিনোদন
A A
জনসমাগমের মাঝে এক নারী নেত্রীর ছবি, জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আশিকী’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী অনু আগরওয়াল। সেই নায়িকা সম্প্রতি একান্ত এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তার জীবনের সাফল্য ও সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারে তিনি বলেন, তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল, যা আজকের দিনে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তুলনীয়।

অনু বলেন, “মানুষ বিদেশ থেকে উড়ে এসে আমার বিল্ডিং দেখতে আসত। আজ যেমন শাহরুখ খানের বাড়ির সামনে ভিড় হয়, তখন আমার বাসার সামনেও এমনটাই হতো।”

তিনি আরও জানান, একা থাকার কারণে বিষয়টি ছিল তার জন্য অত্যন্ত ভীতিকর। “ভক্তরা আমার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকত। আমি ভাগ্যবান ছিলাম কারণ যেই ভবনে থাকতাম সেটা ছিল এমপি/এমএলএ কোয়ার্টার। ফলে সেখানে পুলিশ পাহারা থাকত। বন্দুকধারী ৮-১০ জন নিরাপত্তাকর্মী থাকতেন, যারা কাউকে ভিতরে ঢুকতে দিতেন না। কিন্তু গোটা বিষয়টা ছিল একেবারে পাগলামী।”

আশিকী ছবির একটি দৃশ্যে অনু আগারওয়াল

স্মৃতিচারণায় অনু বলেন, “আমি এখন শাহরুখ খানের প্রতিবেশী। ওর বাড়ির সামনে আজ যা দেখি, আমি জানি এটা কেমন অনুভূতি। আমি তখন ভয়ে সরে যাই। সত্যি বলছি, আমি পালিয়ে গিয়েছিলাম।”

শুধু জনপ্রিয়তা নয়, বলিউডের অন্ধকার দিক নিয়েও মুখ খোলেন অনু আগরওয়াল। তিনি বলেন, “আমার সময় সিনেমা ইন্ডাস্ট্রির ওপর দাউদ ইব্রাহিমের মতো লোকজনের প্রভাব ছিল। তখন যা টাকা আসত, সবই আন্ডারওয়ার্ল্ড থেকে আসত।”

বর্তমান সিনেমা জগত সম্পর্কে অনুর মন্তব্য, “আমি আজকের ইন্ডাস্ট্রিকে খুব ইন্টারেস্টিং মনে করি। ৫ বা ১০ বছর আগেও এতটা আকর্ষণীয় লাগত না। এখন দক্ষিণী সিনেমাও অনেক বড় হয়েছে, নির্মাণশৈলী বদলেছে। দর্শকরাও এখন অনেক বেশি সচেতন, তারা শুধু তারকার মুখ দেখে সিনেমা দেখে না।” –পিঙ্কভিলা

ট্যাগ: অনু আগরওয়ালআশিকীনায়িকানায়িকা’বলিউডশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

পরবর্তী

মাহতিম-তারান্নুমের কণ্ঠে এবার ‘তোমার টানে’

পরবর্তী
দুটি গায়ক মাহতিম ও তারান্নুমের ছবি, বাংলার সংগীতপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহতিম-তারান্নুমের কণ্ঠে এবার ‘তোমার টানে’

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT