চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাতায়াতের রাস্তার জন্য বেদেপল্লী বাসিন্দাদের আর্তি

হাকিম বাবুল হাকিম বাবুল
১১:২৮ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২৩
জনপদ, শেরপুর
A A
বেদেপল্লীর বাসিন্দাদের যাতায়াতের জন্য রাস্তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা সাহায্য চাই না, যাতায়াতের রাস্তা চাই’ -এমন আর্তি শেরপুরে ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীর বাসিন্দাদের। বেদেপল্লীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়ন বিষয়ক এক সচেতনতামুলক সভায় এমন আর্তি জানান বেদেপল্লীর সর্দারনী সুচরিতা বেগম, সর্দার সাইফুল ইসলাম বাঘাসহ বেদে পল্লীর অধিবাসীরা।

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি, নারী রক্তদান সংস্থা ও ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর যৌথ আয়োজনে শনিবার (১৫ জুলাই) বিকেলে ডেফলাই বেদেপল্লীতে এ সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

বেদেপল্লীতে বসবাসকারীরা জানান, প্রায় এক যুগ আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে এসে বসতি স্থাপন করেছেন একসময় যাযাবর জীবনযাপনকারী বেদেরা। এই বেদেপল্লীতে এখন ২৬৫টি পরিবারের নারী-শিশুসহ প্রায় ৫ শতাধিক লোকের বসবাস। নারীরা গ্রাম ও শহরে ঘুরে ঘুরে তাবিজ, কবজ, ঝাড়ফুক আর সিংগা লাগিয়ে ও পুরুষরা সাপ ধরা, বিন বাজিয়ে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। কেউ কেউ এখন দোকানপাট, ইজিবাইক চালনা ও কৃষি শ্রমিক হিসেবেও কাজ করছেন। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করলেও এ বেদেপল্লী থেকে প্রধান সড়কে যাতায়াতের জন্য কোন রাস্তা না থাকায় তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য তারা সাহায্য নয়, চলাচলের জন্য প্রায় ২০০ মিটারের ওই রাস্তাটি নির্মাণের দাবি জানান। তাছাড়া কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশুদের পড়ালেকার জন্য তারা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণেরও দাবি তুলে ধরেন।

Banglabid

বেদে মো. মানিক, মইনুল হক মোল্লা ও শহীদুল ইসলাম বলেন, আমাদের যাতায়াতের কোন রাস্তা নির্মাণ হয়নি। বেদেপল্লী থেকে বাইরে বের হতে হলে অন্যের ফসলি জমি দিয়ে চলাচল করতে হয়। নেই কোন শিক্ষাপ্রতিষ্ঠান। কেউ অসুস্থ হলে বা সন্তান প্রসবের সময়ও কোন যানবাহন নেয়ার মত সুযোগ নেই। কেউ মারা গেলে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়ারও উপায় নেই। আমরা অনেকটাই নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছি। ক্রমেই বর্তমান সরকারের উন্নয়নের মূলস্রোত থেকে পিছিয়ে পড়ছি। তাই আমরা চাই সরকার যেন দ্রুত আমাদের যাতায়াতের জন্য রাস্তা করে দেয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিয়ে থাকেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরনিকা আফরিন প্রমা।

জনউদ্যোগ আহ্বায়ক  আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, প্রকৃতিপ্রেমী আব্দুল কাদের, কবি ও লেখক জ্যোতি পোদ্দার, শিক্ষক নেতা অধ্যাপক শওকত হোসেন, নলকুড়া ইউনিয়নের স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার রশিদুর রহমান খান এমদাদুল, নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পঞ্চমী দেব রুমা, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার প্রমূখ বক্তব্য রাখেন।

Reneta

বক্তারা সবাই দ্রুত যোগাযোগ ব্যবস্থাসহ বেদে পল্লীর উন্নয়নে এখনই কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তারা এই বেদেপল্লীর নাগরিক সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে শিক্ষক-সাংবাদিক, শিল্পী, নারী অধিকার সংগঠক, সাংবাদিক, আইনজীবী সমন্বয়ে গঠিত নাগরিক সমাজের প্রতিনিধিরা বেদেপল্লী ঘুরে দেখেন এবং অধিবাসীদের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে অবহিত হন।

সভায় স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার রশিদুর রহমান খান এমদাদুল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি আমার চলতি মেয়াদকালের মধ্যেই বেদেপল্লীর বাসিন্দাদের যাতায়াতের রাস্তাটি নির্মাণ করার সর্বাত্মক চেষ্টা করব। তাছাড়া তাদের জীবনমান উন্নয়নেও সচেষ্ট থাকব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার পর থেকে বেড়েই চলেছে শ্রমজীবী শিশুদের সংখ্যা

পরবর্তী

এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ

পরবর্তী
Bangladeshi cricket players walking on the field during a match with spectators in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ

সন্ধ্যায় সৈকত ও পর্যটকদের ছবি, সূর্যাস্তের আলোতে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক হারে বাড়ছে তাপমাত্রা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT