চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

যে প্রসঙ্গে বললেন আমির খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

সম্প্রতি অরিজিৎ সিংয়ের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অবস্থিত বাড়িতে চার দিন কাটিয়েছে বলিউড সুপারস্টার আমির খান ও জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যদিও তাদের এই বন্ধন নতুন নয়। তবে সম্প্রতি সেই সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আমির খানের প্রযোজনা সংস্থা সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে। ছবিতে দেখা যায়, মোবাইল ফোনে কিছু দেখাচ্ছেন আমির, পাশে বসে মনোযোগ দিয়ে দেখছেন অরিজিৎ।

ছবির ক্যাপশনে লেখা হয়, “আমাদের ছবি ‘এক দিন’-এর জন্য কণ্ঠ দেওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার পরিবার ও টিমের সঙ্গে কাটানো চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল।”

এর আগেও আমির খানের একাধিক ছবিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ২০১৬ সালে আমির অভিনীত সুপারহিট ছবি ‘দঙ্গল’–এ অরিজিতের গাওয়া গান ‘ন্যায়না’ বিপুল জনপ্রিয়তা পায়।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ ছবিতেও অরিজিতের গাওয়া ‘তেরে হাওয়ালে’ ও ‘ফির না অ্যাইসি রাত আয়েগি’ গান দুটি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া কিরণ রাওয়ের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ ছবির ‘ও সাজনি রে’ গানেও কণ্ঠ দেন তিনি।

আমির খানের আসন্ন রোমান্টিক ছবি ‘এক দিন’ এ অভিনয় করছেন তার ছেলে জুনায়েদ খান ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অরিজিৎ সিং। তবে সেই ঘোষণার পর প্রথমবারের মতো কলকাতায় আনুশকা শঙ্করের কনসার্টে প্রকাশ্যে গান গাইতে দেখা যায় তাকে। এখন প্রশ্ন, তবে কি আমিরের সিনেমায় গান গাইছেন অরিজিৎ?- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংআমির খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬

মেক্সিকোতে সাউথ কোরিয়ার অনুশীলনে ‘ড্রোন নজরদারি’ বিতর্ক

জুন ১৮, ২০২৬

এবারের বিশ্বকাপেও গোলকিপারদের মহাকাব্য লেখা হবে: বিপ্লব

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কাঁঠাল নিয়ে ঝগড়া, ছেলে-পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT