চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাপাতা লেডিস’ অস্কার জিতলে ভারতীয়রা আনন্দে ‘পাগল’ হয়ে যাবে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

বক্স অফিসে ইতোমধ্যেই বেশ ভালো ব্যবসা করেছে ‘লাপাতা লেডিস’। তবে অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে সবার নজর এখন এই সিনেমার দিকে!

কিরণ রাও পরিচালিত এই সিনেমাটিকে ঘিরে সম্প্রতি বিবিসি নিউজ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হয়ে অস্কার জয়ের অর্থ কী, তা নিয়ে মুখ খুলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি বলেন, ‘লাপাতা লেডিস’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতলে ভারতের মানুষ ‘আনন্দে পাগল’ হয়ে যাবে।

এদিন আমির খানকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের জন্য অস্কার জেতার অর্থ কী, তখন আমির খান উত্তর দিয়েছিলেন, ‘আমি নিশ্চিত নই যে কোন প্রতিযোগিতাকে কতটা গুরুত্ব সহকারে নিতে হবে। তবে আমি সত্যিই খুশি হব এই সিনেমাটি আরও অনেক বেশি লোকের দেখার জন্য অসাধারণ সুযোগ তৈরি করবে, কারণ যখন কোন সিনেমা অস্কার বা একাডেমি পুরষ্কার জেতে, তখন সারা বিশ্বের লোকেরা সেটিকে দেখতে চায় যে এটি আসলে কেমন। সুতরাং, এর ফলে একটি সিনেমার জন্য বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছানোর একটি উন্মুক্ত জানলা তৈরি হয়ে যায়।’

‘লাপাতা লেডিস’ অস্কার জিতলে আমার তো মনে হয় ভারতীয়রা আনন্দে পাগল হয়ে যাবে। কারণ আমাদের দেশে এমনিতেই সবাই সিনেমা-প্রেমী। আমরা মরিয়া কবে ভারতীয় কোনো সিনেমা অস্কার জিতবে। কারণ এখনও পর্যন্ত তা হয়নি। তাই আমরা জিতলে ওরা পাগল হয়ে যাবে। তাই দেশের মানুষদের এই আনন্দের কথা ভেবেও আমরা জিততে চাই। বলেন আমির খান।

ভারতের ইতিহাসে মাত্র ৩টি সিনেমা আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনীত হয়েছে। যেই তালিকায় রয়েছে ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বোম্বে’ এবং ‘লাগান’ এর মত সিনেমা। তবে তাদের কেউই অস্কার জিততে পারেনি।

যদিও গেল বছর ‘আরআরআর’ সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে এবং এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা ডকুমেন্টারির সম্মান পেয়েছে। এবছর ‘রাইটিং উইথ ফায়ার অ্যান্ড অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে। এখন ‘লাপাতা লেডিস’র কাছে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ২০২৫ সালের অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।- পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাপাতা লেডিস'অস্কারআমির খানকিরণ রাও
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT