চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ আমির কন্যার হলুদ, কাল বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

অবশেষে বিয়ের সানাই বাজছে খান পরিবারে। বুধবার (৩ জানুয়ারি) প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান।

মঙ্গলবার (২ জানুয়ারি) এই হবু দম্পতির হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুম্বাইতে। যার বেশ কিছু ছবি ও ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, মারাঠি রীতিতে নুপুরের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে হলুদ। যার কারণে ইতোমধ্যেই আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও হলুদ নিয়ে হবু জামাইয়ের বাড়িতে পৌঁছে গেছেন। সঙ্গে ছিলেন আমির খান নিজেও।


মূলত ইরার হবু স্বামী নূপুর একজন মহারাষ্ট্রীয়ান। তাই মারাঠি রীতি অনুযায়ী তাদের বিয়ের যাবতীয় নিয়মকানুন পালন করা হবে। আর সেই নিয়ম মেনেই এদিন মারাঠি লুকেই ধরা দিয়েছেন রীনা ও কিরণ। ঐতিহ্যবাহী নওভারি শাড়ি পরে এদিন হলুদের অনুষ্ঠানে পৌঁছেছিলেন কিরণ। শুধু তাই নয়, চুলে গাজরাও লাগিয়েছিলেন তিনি।

অপরদিকে কনের মা রীনা দত্ত সোনালি পাড়ের গাঢ় সবুজ শাড়ি পরেছিলেন। তবে আমির খানকে দেখা গেছে একদম ক্যাজুয়াল লুকে। এদিন নুপুরের পরণে ছিল একটি লাল কুর্তা এবং সাদা পাজামা। তবে ইরার ছবি এখনো প্রকাশ্যে আসেনি।

মেয়ের বিয়ে উপলক্ষ্যে ইতোমধ্যেই আলোয় সেজে উঠেছে আমির খান ও রিনা দত্তের বাড়ি। দোতালা পুরো বাড়িকে গোলাপি ও সাদা আলোয় আলোকিত করেছেন তারা। ওদিকে নূপুরও ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছেন পুরো বাড়িকে।

Reneta

জানা গেছে, বলিউডের এই রাজকীয় বিয়ের আসর মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বসবে। এরপর বিটাউনের এই নবদম্পতির দুটি জমকালো রিসেপশনের আয়োজন রয়েছে। যার একটি ৬ ও অপরটি ১০ জানুয়ারিতে হবে।

ইরা আর নূপুরের বিয়ের রিসেপশন পার্টির একটি মুম্বাইতে এবং অপরটি জয়পুরে হবে। মুম্বাইয়ের রিসেপশনে বিটাউন তারকাদের মেলা বসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

 

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির কন্যাইরা খাননূপুর শিখরবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT