কক্সবাজার

মহেশখালীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন

মহেশখালীতে সংঘর্ষে নিহত যুবকের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত যুবকের ছবি, ঘটনাস্থল থেকে তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে দু’পক্ষের সংঘর্ষে সোহেল (২৮) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কুতুবজোমের কালামিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে খুন হয় সোহেল। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:কক্সবাজারের মহেশখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…