চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীর ধলঘাটার ইউপি চেয়ারম্যান আটক

নৌবাহিনীর সদস্যদের ওপর হামলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মঙ্গলবার ২৭ আগস্ট সকালে ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকার একটি সাইক্লোন শেল্টার ভবন থেকে তাকে আটক করে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার হায়দার আলী জানান, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু দীর্ঘদিন ধরে মুহুরিঘোনা সাইক্লোন শেল্টার ভবন দখল করে একটি আস্তানা গড়ে তুলে। সাইক্লোন শেল্টারকে তিনি সন্ত্রাসীদের আখড়া এবং টর্চার সেল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার সকালে নৌবাহিনীর সদস্যরা উক্ত সাইক্লোন শেল্টারে চেয়ারম্যানের অবৈধ আস্তানা উচ্ছেদ অভিযান চালায় এবং ইউপি চেয়ারম্যান বাচ্চুকে আটক করে। এসময় আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র গুলি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করে।

তিনি জানান, অভিযান শেষে অস্ত্রসহ চেয়ারম্যানকে নিয়ে আসার সময় কিছু উশৃঙ্খল বাসিন্দা নৌবাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়ে চেয়ারম্যানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে আটক আহসান উল্লাহ বাচ্চুকে তাদের হেফাজতে নিয়ে আসে। আটক ইউপি চেয়ারম্যানকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহসান উল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ি ঘের দখল ও ডাকাতিসহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান উল্লাহ বাচ্চুকক্সবাজারের মহেশখালীমহেশখালীর ইউপি চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT