অপরাধ

মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

স্মার্ট যুবক সানগ্লাস ও হ্যাট পরে, শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট যুবক সানগ্লাস ও হ্যাট পরে, শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে, প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জের মিরকাদিমে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি (২৩) নামের এক যুবক মারা গেছেন।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে গত শনিবার রাত ১২ টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। এঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী ফয়সালকে আটক করেছে পুলিশ। নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র।

নিহতের পিতা মুকুল বেপারি মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,  শনিবার রাতে আমাদের সাথে বাড়িতেই অবস্থান করছিলো শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো।

তিনি বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শত্রুতা নাই। কারা কী কারণে এ ঘটনা ঘটালো, আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, হত্যকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সালকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিষয়:ছুরিকাঘাত মুন্সিগঞ্জ যুবক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…