ফেনীতে যুবককে হত্যার অভিযোগ

ছবি: প্রতিনিধি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে আলমগীর হোসেন সোহাগ (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ রাজনগর গ্রামের আল আমিনের ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক।
এই হত্যাকাণ্ডে অভিযুক্ত এরশাদ ওই এলাকার মহসিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগেই তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



