আন্তর্জাতিক

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাবার ভয়ে যুবকের মৃত্যু

পুলিশের অপরাধ তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরার সামনে পুলিশ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় পুলিশ তদন্তের জন্য রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরার সামনে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের হায়দরাবাদে প্রেমিকার সাথে মধ্যরাতে দেখা করতে যাওয়ার সময় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ আগস্ট) ভোরে হায়দরাবাদের বোরাবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শোয়েব (২০) তার বান্ধবীর বিল্ডিং এর বারান্দায় পিৎজা নিয়ে গভীর রাতে দেখা করার জন্য গিয়েছিল। হঠাৎ তারা শুনতে পায় তার বাবা সিঁড়ি দিয়ে আসছেন। শোয়েব চমকে উঠে ছাদের কিনারায় দৌড় দিয়ে তারের সাহায্য ঝুলতে গিয়ে নিচে পড়ে যায়। ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যাওয়ায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং আঘাতের কারণে তার মৃত্যু হয়।

আহত অবস্থায় ভোর ৩টার দিকে তাকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বাবা পুলিশের কাছে এটিকে একটি হত্যাকাণ্ড বলে অভিযোগ দায়ের করেছেন।

বিষয়:ভারত যুবক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…