গরু বা বলদ টেনে চালাচ্ছে কাঠের ঘানি, ফোঁটা ফোঁটা বের হচ্ছে সরিষার তেল- এটি ছিলো প্রাচীন বাংলার এক সময়ের পরিচিত দৃশ্য। ঘানিভাঙা তেলের স্বাদ, গন্ধ আর পুষ্টিগুণ ছিলো অতুলনীয়। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্রের আগ্রাসনে ঘানি এখন খুব একটা চোখে পড়ে না। তবে কেউ কেউ এখনও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরনো ঐতিহ্যময় এই পেশাকে।






