জনপদ

মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক নারী খুন

মুন্সীগঞ্জে নারী হত্যার প্রতিবাদে জনসমাগম ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে এক নারী হত্যার প্রতিবাদে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার ৬ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সিরাজদীখান উপজেলার উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসতঘরে বাইরে বাথরুমে যান লিপি আক্তার। ঘরের ভেতর ছিলো তার ৭ বছরের ছেলে মো. মুস্তাকিম এবং ৩ বছরের মেয়ে আয়েশা আক্তার। বাথরুম থেকে মায়ের ফিরতে বিলম্ব হওয়ার কারণে ছেলে-মেয়ে দুই জন ঘরের বাইরে বের হয়।

এসময় তারা ঘরের বাইরে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এতে ছেলে-মেয়ের চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়:মুন্সীগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…